রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ব্যবসায়ী নিহত

শাহ্ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন মাঝি (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে মাঝি কসমেটিকস মালিক। বুধবার সকালে দোকানে বেচা-বিক্রির সময় আকস্মিক ৭-৮ জন লোক এসে তাঁর উপর হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে টেনে হেচরে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারী করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সাথেও মনিরের বেশ কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের দোকানে হামলা চালায়।

মনির হোসেন মাঝি পাশের মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র। এই ঘটনার পর বড় এই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com