ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ব্যবসায়ী নিহত

শাহ্ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন মাঝি (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে মাঝি কসমেটিকস মালিক। বুধবার সকালে দোকানে বেচা-বিক্রির সময় আকস্মিক ৭-৮ জন লোক এসে তাঁর উপর হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে টেনে হেচরে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারী করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সাথেও মনিরের বেশ কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের দোকানে হামলা চালায়। মনির হোসেন মাঝি পাশের মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র। এই ঘটনার পর বড় এই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২০

featured Image
শাহ্ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন মাঝি (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে মাঝি কসমেটিকস মালিক। বুধবার সকালে দোকানে বেচা-বিক্রির সময় আকস্মিক ৭-৮ জন লোক এসে তাঁর উপর হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে টেনে হেচরে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারী করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সাথেও মনিরের বেশ কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের দোকানে হামলা চালায়। মনির হোসেন মাঝি পাশের মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র। এই ঘটনার পর বড় এই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত