শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারনে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ও গবীব দুই’শ পরিবারের মাঝে ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। দিনমজুর, হোটেল শ্রমিক, ভ্যানচালক, সিএনজি চালক, ফেরিওয়ালা, ভবোঘুরে, চায়ের দোকানদার,  অসহায় দুস্থ ও গরীব এমন দুই’শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, তেল ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম,  চিনি ১ কেজি সুজি ৫০০ গ্রাম, দুধ ১ কেজি পেকেট সামগ্রী বিতরণ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com