সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বইমেলায় এসেছে ভাষা আন্দোলন বিষয়ে দুই শতাধিক বই

বইমেলায় এসেছে ভাষা আন্দোলন বিষয়ে দুই শতাধিক বই

অমর একুশের গ্রন্থমেলায় ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষাসৈনিক ও বাংলাভাষা বিষয়ক দুই শতাধিক বই এসেছে। এ সব বইয়ের বিক্রি হচ্ছে প্রচুর। গবেষণামূলক এসব বইয়ের মধ্যে সর্বস্তরে বাংলাভাষা ব্যবহার,বাংলা উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখার বিষয়েও অসংখ্য বই রয়েছে। এসেছে অসংখ্য বাংলা অভিধান ও বানান অভিধান।

বাংলা একাডেমির স্টলে বিক্রি হচ্ছে ভাষা আন্দোলন ও ভাষা বিষয়ক মেলার সর্বাধিক বই। বাংলাভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়ে এ স্টলে ৫১টি বই বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে, মনসুর মূসা সম্পাদিত ‘বাংলাদেশের রাষ্ট্রভাষা,বাংলা পরিভাষা ইতিহাস ও সমস্যা, আহমদ রফিকের ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, রফিকুল ইসলামের ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, আনিসুজ্জামানের ‘প্রমিত বাংলা বানানের নিয়ম, সৌরভ শিকদারের ‘বাংলাদেশের আদিবাসী ভাষা। এ ছাড়া বাংলা একাডেমির স্টলে ভাষার ওপর রয়েছে ১১টি পরিভাষা ও কোষগ্রন্থ, ১১টি বাংলা অভিধান, একুশের প্রবন্ধগ্রন্থ ২১টি।

বাংলা একাডেমির স্টল থেকে জানান হয়, একাডেমির ভাষার বইগুলো কিনছেন গষেকরা। প্রতিবছরই একাডেমি থেকে ভাষার বই এখনও বের হচ্ছে। এ ছাড়া একাডেমি জেলাভিক্তিক ভাষা আন্দোলনের ওপর বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। একাডেমির বইগুলোর মধ্যে বেশ কয়েকটি বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com