রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
কক্সবাজারে ঘাতক মায়ের হাতে ছেলে খুন

কক্সবাজারে ঘাতক মায়ের হাতে ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা পরিবারের এক ঘাতক মায়ের দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন বছরের এক শিশু।

নিহত শিশুর নাম লাদিব ইসলাম আরিয়ান। পুলিশ জাহানারা বেগম (২৩) নামের ঘাতক মাকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক মা জাহানারা অসংলগ্ন আচরণ করছে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, রশিদ আহমদ নামের একজন রোহিঙ্গা তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ঘর ভাড়ায় থাকে। সাগরে মাছ ধরার কাজ করে রোহিঙ্গা রশিদ আহমদ। রশিদ আহমদের একাধিক স্ত্রী থাকার কারণে পারিবারিক অশান্তি রয়েছে দীর্ঘদিন ধরে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার জানিয়েছেন, আজ সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে। রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে অনুপস্থিত। থানার ওসি বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com