ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না। সিঙ্গাপুরে ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে সে দেশে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। সূত্র : ব্লুমবার্গ

ভিশন বাংলা ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২০

featured Image
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না। সিঙ্গাপুরে ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে সে দেশে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। সূত্র : ব্লুমবার্গ

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত