ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

মোহাম্মদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট কারে অভিনব পন্থায় লুকায়িত ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- আউয়াল হোসেন (৩৮) ও ফয়সাল (২৯)। রোববার রাত ৯ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মাদকের চালানের বিষয়ে জানতে পারে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার রাত সোয়া ৯টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় সুমাইয়া মার্কেটের সামনে অবস্থান নেয়। সেখানে একটি কারকে থামার সংকেত দিলে গাড়ি থামিয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মোহাম্মদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট কারে অভিনব পন্থায় লুকায়িত ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- আউয়াল হোসেন (৩৮) ও ফয়সাল (২৯)। রোববার রাত ৯ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মাদকের চালানের বিষয়ে জানতে পারে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার রাত সোয়া ৯টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় সুমাইয়া মার্কেটের সামনে অবস্থান নেয়। সেখানে একটি কারকে থামার সংকেত দিলে গাড়ি থামিয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত