রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মোংলায় কলেজ ছাত্রী ধর্ষন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান’র ছেলে আটক

মোংলায় কলেজ ছাত্রী ধর্ষন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান’র ছেলে আটক

মোংলা প্রতিনিধি:  মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাংবাদিক পরিচয় নামধারী মাসুদুর রহমান টুটুল নামে প্রভাবশালী পরিবারের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে পৌর শহরের মামার ঘাট এলাকা থেকে ওই যুবককে মোংলা থানা পুলিশ আটক করে। আটক যুবক চাঁদপাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যার শেখ মোস্তাফিজুর রহমান ও বর্তমান ইউপি সদস্য মাহফুজা রহমান আপিয়া দম্পত্তির বড় ছেলে।


মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী পরিবারের বখাটে ছেলে এক সন্তানের পিতা টুটুলের সাথে ফেব্রুয়ারী মাসে পরিচয় হয় শহরতলীর নারকেলতলা এলাকার নির্মল বিশ্বাসের কলেজ পড়–য়া মেয়ের সাথে। তখন থেকেই তাকে প্রেমের প্রস্তাবে বিয়ের প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে এনে ধর্ষণ করে সাংবাদিক পরিচয় নামধারী মাসুদুর রহমান টুটুল নামের ওই বখাটে। সেখানে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে চার মাস যাবত তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করে ধর্ষনের স্বিকার কলেজ ছাত্রী। এ ঘটনা কোথাও ফাঁস না করার জন্য ধর্ষিতাকে নানাভাবে হুমকি দিতো বখাটে ওই যুবক। এক পর্যায়ে সোমবার রাতে কলেজ ছাত্রী বাদি হয়ে থানায় মামলা করলে রাতেই তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটক টুটুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে ধষিতা ওই কলেজ ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় ওসি ইকবাল বাহার চৌধুরী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com