শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

ভিশন বাংলা ডেস্ক: করোনাকালেও হবিগঞ্জ থেকে মাদক পাচার যেন থেমে নেই। তবে প্রায়ই শেষ রক্ষা হচ্ছে না। বেশ কিছুদিনের ধারাবাহিকতায় ফের হবিগঞ্জ থেকে ঢাকায় পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে পাচারকাজে জড়িত চারজন।

র‌্যাব সূত্র জানায়, একটি মাদক কারবারি চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে বলে তাদের কাছে তথ্য রয়েছে। আজ শুক্রবার সকালে কতিপয় মাদক কারবারি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা মেট্রো-উ-১২-০৫৬৮ হলুদ রংয়ের কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্যের একটি বড় চালান ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে বলে খবর আসে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল আটটা ১০ মিনিট থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে। এরপর ৯টার দিকে ওই কাভার্ড ভ্যানটি থামিয়ে অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

এ সময় ঝালকাঠি সদরের বাসন্দা গ্রামের মো. রানা, নাটোরের হার্ট সিংহার্দ গ্রামের মো. মান্না, হবিগঞ্জের মাধবপুরের মো. সাজন মিয়া, কালিকাপুরের মো. রিপনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com