শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেফতার

আগৈলঝাড়ায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষিতার পরিবার থেকে থানায় মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলা পশ্চিম সুজনকাঠী গ্রামের কালিখোলা নয়ন হাওলাদারের বাড়ির ভারাটিয়া বরিশাল সদর কোতয়ালী থানার শ্যামপাড়া বাজাররোড এলাকার সাইফুল ইসলামের মেয়ে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তনামি ইসলাম আয়েশা’র মাতা ফতিমাতুজ জোহরা চাকুরীর সুবাদে আগৈলঝাড়ায় মা-মেয়ে ভাড়াটিয়া বাসায় একসাথে থাকে। স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দেয় পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা (২৮)। প্রেমের প্রস্তার প্রত্যাখান করায় বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়। ওই ছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ১০ মার্চ থেকে ১৫ মার্চ ২০২০ইং তারিখ মুন্না মোল্লা তার ঘরে নিয়ে একধিকবার ধর্ষণ করে। এসময় এই ধর্ষনের সহযোগিতা করে একই উপজেলার রাহুতপাড়া গ্রামের প্রমোদ রায় ছেলে অশোক রায় (৩০), পশ্চিম সুজনকাঠী গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার(৩০) ও সোহেল হাওলাদারে স্ত্রী সুরমি বেগম। এঘটনায় ধর্ষিতার মাতা বাদী ফাতিমাতুজ জোহরা বাদী হয়ে ৪ জনকে আসামী করে গত ৭জুন আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার নং-৫। বুধবার ধর্ষন মামলার আসামী মুন্না মোল্লাকে মামলার তদন্তাকারি অফিসার আগৈলঝাড়া থানা এসআই মো. নাসির উদ্দিন বিশেষ অভিজান চালিয়ে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বুধবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com