রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সুনামগঞ্জে ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুবক আটক

সুনামগঞ্জে ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুবক আটক

ভিশন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. আক্তার মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর সদস্যরা। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের মৃত মোঃ সুরুজ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এএসপি) মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে তার ফেইসবুক আইডিতে বিরুপ মন্থব্য কে আসছিল। এ ব্যাপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এএসপি) মো. ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এই আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্তব্য করে আসছিল তার ফেইসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওযা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com