রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নেত্রকোনায় দুই স্ত্রী রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও শ্রমিক লীগ নেতা

নেত্রকোনায় দুই স্ত্রী রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও শ্রমিক লীগ নেতা

ভিশন বাংলা ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে শ্রমিক লীগ নেতা লেবার সরদার আলাল নিজ ঘরে দুই স্ত্রী রেখে প্রবাসীর এক সন্তানের মাকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর বড় ভাই মো. লাক মিয়া (৫০) গত মঙ্গলবার দুর্গাপুর থানায় একটি অভিযোগটি দাখিল করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, জেলার কলমাকান্দা থানার উত্তর নাউরীপাড়া গ্রামের মৃত হাজী আ. হেকিমের ছেলে সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজল মনি আক্তার (২৫)কে বিয়ে করে। তাদের সংসারে ৫ বছরের এক ছেলে রয়েছে। বিয়ের পর সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজল একবার বাংলাদেশে এসেছিলেন।

সেই সুযোগে অর্থাৎ দুর্গাপুর চরমোক্তারপাড়া বসবাস করা অবস্থায় প্রতিবেশী নারীলোভী লেবার সরদার আলাল সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজলের স্ত্রী মোছা. মনি আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে ওই প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজলের সঙ্গে স্বামী-স্ত্রী সম্পর্ক ছিন্ন করার পরিবেশ ঘটায় অবৈধ উপায়ে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া লেবার সরদার আলাল। পাশাপাশি ওই প্রবাসীর স্ত্রী মনি আক্তার (২৫)কে চতুর্থতম বিয়ে করে লেবার সরদার আলাল।

খোঁজ নিয়ে জানা গেছে, আলাল সরদার বিবাহিত আরো তিনটি স্ত্রীর মধ্যে একটিকে ডিভোর্স দিয়েছেন তিনি। আর তার দুই স্ত্রীর তিন সন্তান রয়েছে। স্ত্রীদের জন্যে আলাদা বাসা তৈরি করে দিয়েছেন। পৌর সদরের প্রবেশ করে সোমেম্বরী নদীতে বালুর ঘাটে শ্রমিকদের সরদারী করেন দীর্ঘদিন। কিছুদিন পরেই স্থানীয় কতিপয় নেতাদের মদদপুষ্টে পৌর শ্রমিক লীগ সভাপতির পদ ভাগিয়ে নেন।

 

অভিযোগ নিয়ে আলাল সর্দার মুঠোফোনে বলেন, আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা সত্যি নয়। যার টাকা আছে, তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠতেই পারে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com