বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ঠাকুরগাঁওয়ের শিশু নির্যাতনকারী ইউপি মেম্বার আটক

ঠাকুরগাঁওয়ের শিশু নির্যাতনকারী ইউপি মেম্বার আটক

ভিশন বাংলা ডেস্ক: র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক ঠাকুরগায়ের ঘটে যাওয়া চাঞ্চল্যকর মামলার শিশু নির্যাতনকারী পলাতক সেই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে।

শনিবার (১৩ জুন) পীরগন্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের একজন ইউপি মেম্বার এর মাধ্যমে জানতে পারা যায়, চাঞ্চল্যকর মামলার শিশু নির্যাতনকারী সেনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য ঠাকুরগাঁও জেলার হরিপুর জামুন বাজার এলাকায় আত্মগোপন করে আছে। সেখানে উক্ত আসামীকে  পাওয়া না গেলে র‌্যাবের গোপন সূত্র মারফত জানা যায় ঘটনার আসামী অন্যত্র পলাতক আছে।

পরবর্তীতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল রবিবার (১৪ জুন) গভীর রাতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাধীন গাজীর হাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মামলার শিশু নির্যাতনকারী পলাতক মুল আসামী জহিরুল মেম্বারকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইউপি সদস্য জহিরুল ইসলাম ওরফে গুড (৪৮), ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলাধীন দেওধা এলাকার মোঃ সোহরাব আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উক্ত শিশু নির্যাতনের সাথে তার সংশ্লিষ্টতার কথা র‌্যাবের নিকট স্বীকার করেছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আন্দোলন৭১ নিউজ কে জানিয়েছেন র‌্যাব- ১৩ দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাসুত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন ঐএলাকার এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় একই এলাকার মোতালেব আলী । উক্ত প্রস্তাবে গৃহবধূ সাড়া না দেওয়ায় এর ক্ষোভ মেটাতে ঐ গৃহবধূর সন্তান সুমন ও ভাতিজা কমিরুল এর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে সেনগাঁও ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে সালিশি বৈঠক এর মাধ্যমে নিরপরাধ দুই শিশুকে হাত পা-বেধে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ফেসবুক ও সংবাদ মাধ্যমে প্রকাশ হলে, ঐ এলাকা সহ সারা দেশে সমলোচনার ঝড় উঠে। স্থানীয় পুলিশ একজন অপরাধীকে গ্রেফতার করতে পারলেও, মুল নির্যাতনকারী ইউপি সদস্য পালিয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com