শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে একই রশিতে স্বামী স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ঠাকুরগাঁওয়ে একই রশিতে স্বামী স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী বিপুল (২৫) ও স্ত্রী পারুল (২২) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলার রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বিপুল রাণীশংকৈল উপজেলার চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া গ্রামের মৃত স্বেত কুমারের ছেলে এবং মৃত পারুল (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুলের নিজ বাড়ির শয়ন কক্ষে বাশেঁর সড়ের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রহস্যজনক মৃত্যুর কারণ তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com