শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
করোনা চিকিৎসা দিতে অনীহা, চট্টগ্রামে ১০ চিকিৎসক বরখাস্ত

করোনা চিকিৎসা দিতে অনীহা, চট্টগ্রামে ১০ চিকিৎসক বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করায় ১০ চিকিৎসক এবং একজন স্টোরকিপারকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এসব চিকিৎসক এবং কর্মকর্তাকে বরখাস্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব তাদের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

অব্যাহতিপ্রাপ্ত চিকিৎসকরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, বিজয় তালুকদার, সেলিনা আকতার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দ্বীপন রুদ্র, হিমেল আচার্য এবং ডা. প্রসেনজিৎ মিত্র। এছাড়া বরখাস্তকৃত স্টোরকিপার হলেন মহসিন কবির।

নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টারে রূপ দেয়া চিকিৎসা কেন্দ্রটি ১৩ জুন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখনো কোনো রোগী ভর্তি হয়নি। আগামী দু’একদিনের মধ্যে আড়াইশ’ শয্যার এ আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি করানোর কথা রয়েছে। মূলত মৃদু করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে এখানে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানিয়েছেন, এসব চিকিৎসককে নবগঠিত আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেয়া হয়েছিল। এমনকি তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের পাশাপাশি সুযোগ-সুবিধাও বাড়ানো হয়। কিন্তু আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেন। একই সঙ্গে ওই আইসোলেশনে স্টোরকিপারও যোগ দিতে অপরাগতা জানানোর কারণে ১১ জনকেই বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com