ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম-মুশফিক!

টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম-মুশফিক!
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। এবার ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের।   শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তামিম-মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।   বুধবার অনুশীলনের সময় তামিম তার হাতের পেশীতে এবং মুশফিক হাতের কবজিতে চোট পান। এই চোটে প্রথম টোয়েন্টিতে তাদের মাঠে নামা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।   আগামীকাল ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন এই দুই ক্রিকেটার।   টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম-মুশফিক!

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। এবার ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের।   শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তামিম-মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।   বুধবার অনুশীলনের সময় তামিম তার হাতের পেশীতে এবং মুশফিক হাতের কবজিতে চোট পান। এই চোটে প্রথম টোয়েন্টিতে তাদের মাঠে নামা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।   আগামীকাল ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন এই দুই ক্রিকেটার।   টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত