ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

৯২% ইসরায়েলি মনে করেন যুদ্ধে 'বিজয়ী ইরান

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা ঘিরে জনমতের চিত্রে বড় ধরনের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরায়েলি মনে করেন, ইরানই এই সংঘাতের কৌশলগত বিজয়ী।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগাম ইনস্টিটিউট পরিচালিত ওই সমীক্ষা অনুযায়ী, ৯২.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ ও পরবর্তী চুক্তির ফলে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

একইসঙ্গে, ৮২.৯ শতাংশ মানুষ মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে এবং ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

জরিপে আরও উঠে এসেছে, ৭২.৫ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই দাবির প্রতি আস্থা রাখেন না, যেখানে তিনি বলেছিলেন—ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল গুরুত্বপূর্ণ অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে।

পাশাপাশি ৮৭.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েল হয় তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, নয়তো 'আংশিকভাবে সফল' হয়েছে।

নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও জনমত বিভক্ত ও সমালোচনামুখর। জরিপ অনুযায়ী, ৫৬.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই সামরিক অভিযানের ব্যবস্থাপনায় তার ভূমিকা ছিল দুর্বল বা ব্যর্থ।

অন্যদিকে, দেশটির সার্বিক নিরাপত্তা নীতির ভবিষ্যৎ দিক নিয়েও ভিন্ন মত রয়েছে। জরিপে দেখা যায়, ৪৮.২ শতাংশ ইসরায়েলি, হিজবুল্লাহ'র বিরুদ্ধে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান সমর্থন করেন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক টানাপোড়েনের ঝুঁকি থাকলেও।

ভিশন বাংলা ২৪

রোববার, ২১ জুন ২০২৬

৯২% ইসরায়েলি মনে করেন যুদ্ধে 'বিজয়ী ইরান

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত