শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডিমলায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

ডিমলায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
“সংগ্রাম অর্জনে গৌরবময় পথচলার ৭১ বছর” এই শ্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বাষির্কী সামাজিক দুরত্ব বজায় রেখে পালন করেছে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ২৩ জুন সকালে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উক্ত কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই, সাধারণ সম্পাদক বাবু নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ। বক্তারা, সারা বিশ্বের সাথে দেশও করোনা ভাইরাসের সংক্রমণ প্রাদুর্ভাব এড়াতে সকলকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com