শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে ডিমলায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে ডিমলায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
সবার জন্য চিকিৎসা নিশ্চিত, স্বাস্থ্য খাতে বাজেটের ২০ ভাগ ও জিডিপির ৫ ভাগ বরাদ্দ,হাসপাতাল গুলোতে কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধের দাবিতে ২৪ জুন বিকালে ৫ টায় নীলফামারী জেলা ডিমলা উপজেলার ডাঙ্গারহাটের মুক্তিযোদ্ধা চত্তরের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের  বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ডিমলা উপজেলার সভাপতি জাকির হোসেন সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বাসদের আহ্বায়ক কমরেড ইউনুছ আলী, বাসদ সদস্য হামিদুল ইসলাম,  ছাত্র ফ্রন্ট, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,  ছাত্র ফ্রন্ট ডিমলা উপজেলার সদস্য সাজু ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দিনে  দিনে করোনার সংক্রমন বাড়ছে,মানুষ এক অজানা আতঙ্কে দিন গুনছে। আমাদের দাবি জেলা/উপজেলায়  করোনা পরীক্ষাগার স্থাপন করে পর্যাপ্ত পরিমানে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমান বাড়াতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com