রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ঠাকুরগাঁওয়ে পর্ণগ্রাফি মামলায় ৩ জন আটক

ঠাকুরগাঁওয়ে পর্ণগ্রাফি মামলায় ৩ জন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুলাল দাস (৫২) নামের এক ব্যক্তিকে বিবস্ত্র করে মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত (২১জুন) শনিবার রাতে দুলাল দাস ঠাকুরগাঁও সদর থানায় পর্ণগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, এছাড়াও পলাতকদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল মোত্তালেবের ছেলে রতন (২২), টিকিয়াপাড়া মহল্লার মৃত বাবলুর ছেলে মনির হোসেন (৩২) ও একই এলাকার এহিয়ার ছেলে রুস্তম (২৮)।

মামলার অন্য আসামিরা হলেন, পৌর ৩নং ওয়ার্ডের আনোয়ার (২৮), অনিক (২২), ঘোষপাড়া বদিউলের মোড় এলাকার টিপু সুলতানের ছেলে সিয়াম (২৩), আখতারুল (২৭), বাপ্পী (২৯) এনামুল (৩৩) বশির পাড়া এলাকার রফিক (২৬)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ই আগষ্ট দুলাল দাসকে টিকিয়াপাড়াস্থ জনৈক মহিলার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করিয়ে মহিলার সাথে অশ্লীল ভিডিও ধারণ করে এক দল চাঁদাবাজ। এসময় তারা ৩শ টাকার ষ্ট্যাম্পে দুলাল দাসের সাক্ষর নিয়ে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে কিছুদিন না যেতেই আবারও আনোয়ার, রতন ও তার দল সে ভিডিও ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে দুলাল দাসের কাছে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে মোবাইলে হুমকি দিতে থাকে।

কোন উপায় না পেয়ে দুলাল দাস ১০ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অজ্ঞাত করে পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইন ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com