রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
কলাপাড়ায় ২৭ জেলে সহ ছয় ট্রলার আটক: ৩ লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় ২৭ জেলে সহ ছয় ট্রলার আটক: ৩ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে ছয় ট্রলার মালিককে ৩ লাখ টাকা এবং বরফ উৎপাদন করায় একটি বরফকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার বেলা বারোটার দিকে অভিযান চালিয়ে দুই ট্রলারকে ২৫ জন জেলে সহ আটক করে মৎস্য বিভাগ। এর আগে শনিবার রাতে আরো চারটি ট্রলার ও ২৭ জেলেকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে আজ দুপুরে মহিপুর থানা প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সামুদ্রিক বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করায় আটককৃত ট্রলারের মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। ট্রলারগুলো আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও আলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ৬৫ দিন মৎস্য অবরোধ সফল করতে মৎস্য বিভাগ ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com