শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুরে ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মাধবপুরে ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোহাটি টু আন্দিউড়া নামক রাস্তা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮জুন) ভোর ৫টা ৪৫ এর দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের আজম উদ্দিনের ছেলে কাউসার মিয়া (২৯) কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোহাটি হইতে আন্দিউড়া নামক রাস্তায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ কাউসারকে আটক করে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com