শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বর্ধিত ভ্যাট-ট্যাক্স কমানোর দাবিতে ইন্টারনেট বন্ধের হুমকি

বর্ধিত ভ্যাট-ট্যাক্স কমানোর দাবিতে ইন্টারনেট বন্ধের হুমকি

network cables RJ45 connected to a switch

নিজস্ব প্রতিবেদক: দেশের ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। তারা জানায়, ভ্যাট জটিলতার সমাধান না হলে সীমিত আকারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এ ঘোষণা দেন।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, সুবিধামতো সময়ে দুই থেকে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখব। কবে কখন এই কর্মসূচি নেওয়া হবে তা সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে। জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে এ কর্মসূচিতে যাব আমরা।

আমিনুল বলেন, দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে।

ইন্টারনেটে ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য খাতে ১৫% ভ্যাট আরোপকে বৈষম্যমূলক এবং মূসক আইনের পরিপন্থী বলেও মনে করছে আইএসপিএবি।

আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে কমপক্ষে তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com