বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাধবপুরে করোনার ভাইরাসের সুযোগে বালু খেকোদের রমরমা ব্যবসা : রহস্যজনক কারণে প্রশাসন নীরব

মাধবপুরে করোনার ভাইরাসের সুযোগে বালু খেকোদের রমরমা ব্যবসা : রহস্যজনক কারণে প্রশাসন নীরব

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই বালু খেকোদের রমরমা ব্যবসা শুরু হয়েছে।উপজেলা ঘুরে সরেজমিনে দেখা যায়,উপজেলার কোথাও ইজারা না থাকলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। সীমনা ছড়া থেকে অবাধে,ট্রাক, নৌকা ও ড্রেজারের মাধ্যমে বালু তোলার ধুম চলছে। বালু তোলার নিয়ম নীতি উপেক্ষা করে বালু তোলার ফলে সীমনা ব্রীজ ভেঙ্গে পড়েছে। অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছে এলাকার লাখো মানুষ। চৌমুহনী তে রাতের আধারে বালুবাহী ট্রাক চলাচল করছে নির্দ্বিধায়। ফলে কোটি কোটি টাকার রাস্তা ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া নদীতে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন স্থাপনের ফলে ভেঙ্গে যাচ্ছে এলাকার একমাত্র স্লুইসগেট। ফলে হাজার হাজার হেক্টর জমি সেচের  জন্য সমস্যায়  পড়বে। বার বার প্রশাসনকে জানানোর পরও  টনক নড়ছে না। রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন।  ২/১ টি ভ্রাম্যমান করে তাদের দায়িত্ব শেষ করেছেন।এতে জনমনে নানান প্রশ্ন।
অচিরেই বালুখেকোদের দৌরাত্ম্য না কমলে ভেঙ্গে পড়বে এলাকার যোগাযোগ ব্যবস্থ। ক্ষতিগ্রস্থ হবে কয়েক হাজার কৃষক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com