শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জামালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে উপজেলার পাররামরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মুসলিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। আজ সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামের এক দরিদ্র পরিবারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুসলিম উদ্দিন (৪৫)।

এ সময় ওই তরুণীর চেঁচামেচিতে লোকজন সেখানে গেলে ইউপি সদস্য মুসলিম উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে আসামি করে গতকাল রবিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ সোমবার বিকেলে আসামি মুসলিম উদ্দিনকে দেওয়ানগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম  বলেন, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল মঙ্গলবার সকালে তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com