বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ডিবির জালে ঈশ্বরগঞ্জে ইয়াবা সম্রাট সুজন আটক

ডিবির জালে ঈশ্বরগঞ্জে ইয়াবা সম্রাট সুজন আটক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা সম্রাট সুজনকে (৪৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আজ সোমবার সকালে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের ডা. আবুল কালাম আজাদের ছেলে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. রেজাউল করিম সুজনকে। এই অবস্থায় গত রবিবার রাতে খবর আসে সজুন কয়েকজন ব্যবসায়ীর কাছে ইয়াবা বিক্রি করছে।

পরে রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর সদরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে আট পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, সুজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com