ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শান্ত

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শান্ত
ক্রীড়া ডেস্ক: মোসাদ্দেক হোসেনের পর জাতীয় দলের আরও এক তরুণ তারকা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন। তিনি নাজমুল হোসেন শান্ত। আজ সকালে একটি ঝাপসা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন; অতঃপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শান্ত নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। গত শনিবার করোনাভাইরাসের কারণে রাজশাহীতে ছোট্ট পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে সাবরিন সুলতানার রত্নার সাথে দীর্ঘদিনের প্রণয়ের পর বিবাহ বন্ধনে আটকা পড়লেন শান্ত। সাবরিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সোশ্যাল সাইটে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, 'তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।' শান্তর স্ত্রীর বাড়ি রাজশাহীতে। রাজশাহীর কোরিয়ান সুগার মিল এলাকায় তাদের বসবাস। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২১ বছর বয়সী শান্ত ২০১৭ সালে অভিষেকের পরে মাত্র ৪টি টেস্ট খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশে ছিলেন তিনি। চার টেস্টে তার সংগ্রহ ২০১ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭১। শান্ত এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন পাঁচটি। এই সংস্করণে তার সংগ্রহ মাত্র ৫৫ রান। দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬ রান।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শান্ত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত