ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সংঘর্ষ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা-এর কেয়ার ইউনিয়নের কেয়াইন বাইতুল আমান জামে মসজিদ-কে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মসজিদের আয়ের টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে জুমার নামাজের পর মসজিদের ভেতরে মুসল্লিদের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের হিসাব ও আয়ের টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মনজুর হোসেন সেন্টু ও সাতকাদ হোসেন রকির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কিল-ঘুষি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংঘর্ষে একজনের চোখের চশমা ভেঙে যায় এবং তিনি আহত হন।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও মুসল্লিদের অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সুষ্ঠু সমাধান না হলে যে কোনো সময় ভুয়া মামলা-মোকদ্দমা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত মনজুর হোসেন সেন্টুর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে এমপি সাহেবের বাসায় আছি।” তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি তিনি।

স্থানীয় সচেতন মহল মসজিদের পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

(চলবে — পর্ব-১)

ভিশন বাংলা ২৪

শনিবার, ৩০ মে ২০২৬

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সংঘর্ষ, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত