বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বেনাপোল ইমিগ্রেশনে মাদক মামলার আসামি গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে মাদক মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে ফেরার সময় মিজানুর রহমান (৩৮) নামে কক্সবাজারের মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে আসামিকে পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ভারত থেকে পাসপোর্টযোগে ফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

সে কক্সবাজার সদর থানার টেকপাড়া এলাকার গোলাম মাওলানার ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় ডিবি পুলিশের কাছে মামলা রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারত থেকে ফিরে মিজানুর ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এসময় তার বিরুদ্ধে কালো তালিকায় মামলা থাকায় ধরা পড়ে। তাকে পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার ডিবি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আসামিকে হাতের হাতে তুলে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com