বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ডিমলায় গলা কেটে যুবকের আত্মহত্যা

ডিমলায় গলা কেটে যুবকের আত্মহত্যা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
আজ ১৮ জুলাই শনিবার দুপুরে নীলফামারী জেলার ডিমলায় ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই মিয়াপাড়া গ্রামের আব্দুল্লাহ (৩০) নামের এক যুবক তার নিজ গলা ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা করেছে। জানা যায় আব্দুল কুদ্দুসের ছেলে তার নিজের গলায় নতুন ব্লেড দিয়ে ছাতনাই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কবরস্থানের পাশে মতিউর রহমানের মুদি দোকানের সামনে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও মৃতের পরিবার সুত্রে জানা যায়, আব্দুলা দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহিনতায় ভুগছিলেন এবং বেশ কিছুদিন ধরে সে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা) সার্কেল জয়ব্রুত পাল, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন শেখ, এস.আই আখতারুজ্জামান ও এ.এস আই মিঠুন চন্দ্র রায় পরিদর্শন করেন। ঘটনার সত্যতা ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীতে প্রেরণের প্রস্তুুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com