শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বালিশের ভিতরে গাঁজা, মাইক্রোবাসসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

বালিশের ভিতরে গাঁজা, মাইক্রোবাসসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বালিশের ভিতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাইক্রোবাস সহ পাচারকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি বালিশের ভিতর লুখিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস(হবিগঞ্জ-২৯-৮২৩৯) আটক করে।
পরে মাইক্রোবাস তল্লাশী করে বালিশের ভিতর থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছালেক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com