শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হারিয়ে গেলো এসএসসির ৭৫টি খাতা, ২৫টি উদ্ধার

হারিয়ে গেলো এসএসসির ৭৫টি খাতা, ২৫টি উদ্ধার

জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকা থেকে এসএসসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষার ৭৫টি হারিয়ে গেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ২৫টি খাতা উদ্ধার করেছে পুলিশ।

 

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক জানান, গত ৫ ফেব্রুয়ারি এসএসসি ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষার পর খাতাগুলো কেন্দ্র থেকে রাজশাহী বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার প্রয়োজনীয় সংখ্যক খাতা বস্তায় ভরে ট্রেনযোগে জয়পুরহাটে নিয়ে আসেন।

 

জয়পুরহাট রেল ষ্টেশন থেকে তিনি রিকশা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় তার অজান্তে বস্তার মুখ খুলে ৭৫টি খাতা পড়ে যায়।

 

পরে পথচারীদের দেয়া তথ্যানুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে ২৫টি খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এখনো ৫০টি খাতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষক গোলাম সরওযার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com