ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নাসিমা সুলতানা ও আবুল কালামকে ডিবির জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ  করছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আরেকজন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে দ্বিতীয় দফা রিমান্ডের সময় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী স্বীকার করেন- তাদের নমুনা সংগ্রহের চুক্তিভিত্তিক অনুমোদন ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নাসিমা সুলতানা ও আবুল কালামকে ডিবির জিজ্ঞাসাবাদ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ  করছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আরেকজন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে দ্বিতীয় দফা রিমান্ডের সময় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী স্বীকার করেন- তাদের নমুনা সংগ্রহের চুক্তিভিত্তিক অনুমোদন ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত