ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

জরিমানা ১২ লক্ষাধিক

নকল-ভেজাল প্রতিরোধে ৩৯ জেলায় অভিযান

s
s

নকল-ভেজাল প্রতিরোধে ৩৯ জেলায় অভিযান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম এবং নকল-ভেজাল খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় পরিচালিত এ অভিযানে ১০৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ১৬ নভেম্বর অধিদপ্তরের ৫২টি দল একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এ অভিযান চালানো হয়।

পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট আইন প্রতিপালন নিশ্চিত করার বিষয়টিও তদারকি করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জের শহীদনগর ও কুতুবপুর এলাকায় শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্টে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত Rings Chips, ছুটি চিপস, ইস্টার চিপস, Real Star BBQ Chips ও Crispy Stick এর প্রয়োজনীয় অনুমোদন নেই।

এ ছাড়া পণ্যের মোড়কে প্রকৃত সনদ ছাড়াই হালাল সনদের লোগো ব্যবহার, ভুয়া মান সনদ চিহ্ন সংযোজন, ঠিকানাবিহীন নন-ফুড গ্রেড রং ব্যবহার এবং চিপস ভাজার পর লেবেলবিহীন ও অপরিচ্ছন্ন অবস্থায় সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্য তৈরিতে অবৈধ রঙের ব্যবহার, পণ্যের লেবেলে ঘি ও বাটারের উল্লেখ থাকলেও বাস্তবে তা ব্যবহার না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অধিদপ্তর জানায়, অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পাশাপাশি পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার সময় সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহেরও অনুরোধ জানানো হয়েছে।

পণ্য কেনায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নকল-ভেজাল প্রতিরোধে ৩৯ জেলায় অভিযান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত