ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে র‌্যাবে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে হস্তান্তর করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাহেদকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাহেদের গাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করবে ৷ উল্লেখ্য রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলায় গ্রেফতার সাহেদের মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে র‌্যাব। এই আবেদনের পর র‌্যাবকে তদন্তের অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, টেস্ট না করে ভুয়া সনদ দেওয়াসহ নানা অভিযোগে গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র‌্যাব। পরের দিন হাসপাতালটির মিরপুর শাখা সিলগালা করে। প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। বিভিন্ন সময় অভিযান চালিয়ে তার সহযোগীসহ ১০জনকে আটক করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১৮ মে ২০২৬

জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে র‌্যাবে হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত