বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নারী কেলেঙ্কারিতে জড়িত ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকের পেশাগত কাজে বাধা: থানায় জিডি

নারী কেলেঙ্কারিতে জড়িত ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকের পেশাগত কাজে বাধা: থানায় জিডি

 ইব্রাহীম সুজন, নীলফামারীঃ
সাংবাদিকের পেশাগত কাজে বল প্রয়োগে বাধা দিলেন জেলা সদরের ৮ নং পঞ্চপুকুর
ইউপি চেয়ারম্যান হবিবার রহমান সরকার৷ সরকারের দেয়া ভিজিএফ বরাদ্দ বিতরণে
অনিয়ম আর সামাজিক দুরত্ব না মানেই বিতরণ এমন খবর পেয়ে আজ রোববার বিকেলে
জেলা সদরের ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদে যায় জেলায় কর্মরত বিভিন্ন
গণমাধ্যমের সংবাদকর্মীরা৷ নজরে পড়ে সামাজিক দুরত্ব না মানার চিত্র৷ এ
নিয়ে পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকারের সাথে কথা বলে ডেইলী
সান ও এনবিএস’র নীলফামারী জেলা প্রতিনিধি এম.আর.রাজু সহ জেলায় কর্মরত
বিভিন্ন গনমাধ্যমের কয়েকজন সংবাদকর্মীরা৷ এসময় উত্তেজিত হয়ে বল প্রয়োগে
পেশাগত কাজে বাধা, সাংবাদিকদের সাথে অসদাচরণসহ পেশাগত কাজে ব্যাবহৃত
ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেস্টা করে চেয়ারম্যান হবিবর রহমান৷ পরে প্রকাশ্যে
সাংবাদিকদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য উচ্চারণ, ক্যামেরা
ভাংচুর ও জীবন নাশের হুমকী দেয় পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান
সরকার৷ এরফলে জীবনের নিরাপত্তা চেয়ে নীলফামারী থানায় সাধারণ ডায়েরী করে
ডেইলী সান ও এনবিএস এর নীলফামারী জেলা প্রতিনিধি এম.আর.রাজু৷ বিষয়টি নিয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার এর সাথে কথা হলে, তিনি বিষয়টি
নিয়ে চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে সাংবাদিকদের জানান তিনি৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com