ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। রোববার (২৬ জুলাই) ‘চা শ্রমিকদের নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবির যৌক্তিকতা এবং ন্যায্য মজুরি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় ও বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে সদর ইউনিয়নের রাধানগর লিচি বাড়ি প্রাঙ্গণে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মইনুর রহমান, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জলি পাল, প্রীতম দাশ, মিঠুন বোনার্জী, কিরণ বৈদ্য, চন্দন বোনার্জী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৭০ বছরের চা শ্রমিকের বঞ্চনার ইতিহাস আজও বহমান। এদেশে নেই তাদের ভূমির অধিকার। স্থায়ী আবাসনের অভাবে হয় না চাকরি, তরুণরা পান না ব্যাংক ঋণ। ১০২ টাকা মজুরি দিয়ে জীবিকা চালাবে না স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক কিনবে। এরা অপুষ্টিতে ভুগছে, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। আমরা এ মতবিনিময় সভার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের আহ্বান জানাচ্ছি। বংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে ও চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলনের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভিশন বাংলা ২৪

শনিবার, ৩০ মে ২০২৬

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত