শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কক্সবাজারে পাঁচ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে পাঁচ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে একদিনে পাঁচজন ইয়াবা কারবারির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফে ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত চারজন এবং কক্সবাজার শহরের কবিতা চত্বর ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত চার ইয়াবা কারবারি হলো উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়া পাড়ার আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার নাছির (২৪)।

আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ওই চার ইয়াবা কারবারি নিহত হয় বলে পুলিশ জানায়।

কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর টেকনাফ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশে তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে চিহ্নিত ইয়াবা কারবারি বেলাল উদ্দীনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও এক শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com