বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
লালমনিরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! সাত মাসের অন্তঃসত্ত্বা

লালমনিরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! সাত মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ছাত্রীটি প্রায় সাতমাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওয়াজেদ আলীকে প্রধান আসামি করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওয়াজেদ আলী (৩৫) বুড়িমারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ডাঙ্গাপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর (১২) দিনমজুর বাবা-মা বুড়িমারীতে পাথর ভাঙার মেশিনে কাজ করতেন। বাড়িতে অন্যকেউ না থাকার সুযোগে প্রতিবেশি একই এলাকার ওয়াজেদ আলী প্রায় এক বছর ধরে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে প্রায় ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরিবারের লোকজন মেয়েটির শারিরীক পরিবর্তন টের পেয়ে ডাক্তারি পরীক্ষায় অন্তসত্ত্বার বিষয়টি জানতে পারেন। পরে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনা খুলে বলে।

ধর্ষণের শিকার ছাত্রী বলেন, এ ঘটনা কাউকে জানালে আমাকে মেরে ফেলার হুমকিও দেয় ওয়াজেদ। আমি তাঁর উপযুক্ত বিচার চাই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ধর্ষণের অভিযোগে রবিবার  রাতে ওয়াজেদ আলীকে প্রধান আসামি করে ওই ছাত্রীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com