বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মৌলভীবাজারে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

মৌলভীবাজারে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির গুলিতে বদরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক একজন চোরাকারবারি। ঘটনাস্থল থেকে ২ লাখ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদে নির্মাণাধীন রাজাপুর ব্রিজের পার্শ্ববর্তী শুখনাভী চরে এ ঘটনা ঘটে।

নিহত বদরুল ইসলাম (২২) হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে। বিজিবির আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ওৎ পেতে ছিল। ভোর সাড়ে ৩টার দিকে চোরাকারবারিরা নৌকাযোগে বিড়ি নিয়ে ঘটনাস্থলে এসে নৌকা থেকে বিড়ি নামাচ্ছিল। এ সময় বিজিবি বাঁশি বাজালে তারা বিড়ি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিরা তাদের দলবল নিয়ে এসে দেশীয় অস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা করে ও বিড়িগুলো নিয়ে যেতে চায়। এমনকি ৫০ হাজার পিস বিড়ি নিয়েও যায়। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com