শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সিলেট প্রতিনিধি- সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের আরেক সন্তান।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বরাইয়া চাঁনপুর এলাকায় সিলেটে-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস, তাদের দুই সন্তান ও প্রাইভেটকারের চালক।

তাদের আরেক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম আন্দোলন৭১ নিউজকে বলেন, সকালে বরাইয়া চানপুর এলাকায় সিলেটগামী একটি প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা মিতালী নামের একটি বাস চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীরাও অংশ নেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্দোলন৭১ নিউজকে বলেন, মৃত সবাই একই পরিবারের সদস্য। তবে তাদের নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com