শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
অনলাইন জুয়া: কোহলি-তামান্নার গ্রেপ্তার চেয়ে মামলা

অনলাইন জুয়া: কোহলি-তামান্নার গ্রেপ্তার চেয়ে মামলা

ডেস্ক রিপোর্ট: অনাকাঙ্ক্ষিত বিতর্ক পিছু নিয়েছে বিরাট কোহলিকে। ভারতীয় ক্যাপ্টেন জড়িয়ে পড়েছেন আইনী ঝামেলায়। অনলাইন জুয়ার প্রচারণায় অংশ নেওয়ায় কোহলির গ্রেপ্তার দাবী করে আদালতের দ্বারস্থ হয়েছেন চেন্নাই’র এক অ্যাডভোকেট।

মাদ্রাজ হাই কোর্টে পিটিশন দায়ের করেছেন ওই আইনজীবী। তবে তার আইনী উদ্যোগটা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে। তাই তো কোহলির সঙ্গে আইনী ঝামেলায় ফেঁসে গেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াও। কেননা তিনিও অনলাইন জুয়ার প্রচারণায় অংশ নিয়েছেন।

পিটিশনার সূর্যপ্রকাশমের দাবী, জুয়া ভারতে একটি ফৌজদারি অপরাধ। বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াদের মতো তারকাদের কথায় কোনো ধরনের দ্বিধা না করে এই অপরাধে জড়িয়ে পড়ছে দেশের যুব সমাজ। সব কিছু হারিয়ে আত্মহত্যাও করছে অনেকে।

ঘরে বসেই খেলা যায় অনলাইন জুয়া। যে কারণে তরুণরা এতে জড়িয়ে যাচ্ছে সহজেই। নিজেদের পকেট মানি, আয়ের সঙ্গে পরিবারের সঞ্চয়টুকু শেষ করে ঝুকছে ঋণ নেওয়ার দিকে। পাওনা চাইতে ঋণ দাতারা বাড়িতে গিয়ে নিঃস্ব তরুণদের ফেলছেন বিব্রতকর পরিস্থিতিতে।

অনলাইন জুয়া’র ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা পিটিশনের শুনানি শুরু হবে আগামী সপ্তাহে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com