বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পথচারীকে বাঁচাতে প্রাণ দিলো দুই বন্ধু

পথচারীকে বাঁচাতে প্রাণ দিলো দুই বন্ধু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার বিকাল ৫টার দিকে মীরসরাই উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মীরসরাই উপজেলার সাহেরখালী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মশিউর রহমান ফরহাদ ( ৩০) ও একই এলাকার আবু বক্করের ছেলে জাহেদুল ইসলাম (২৮)।

এ সময় সড়কের ঘটনাস্থলেই দুজন মারা যায়। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টায় মহাসড়কের বারইয়াহাট থেকে মোটরসাইকেলে দুই বন্ধু মীরসরাইতে আসছিল। এ সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই একরামুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে মীরসরাই হাসপাতালে নিয়ে আসা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com