শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে পেটের ব্যথা সইতে না পেরে নূর জাহান (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী নূর জাহান। তিনি দীর্ঘদিন যাবৎ পেট ব্যথায় ভুগছিলেন। পারিবারিকভাবে চিকিৎসাও করানো হয়। কিন্তু ব্যথা কমেনি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের আড়ার সাথে গরু বাঁধার রশি গলায় বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় নিচে নামান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, নূর জাহান পেট ব্যথায় ভোগছিলেন। সম্ভবত ব্যথা সইতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com