ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে পেটের ব্যথা সইতে না পেরে নূর জাহান (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী নূর জাহান। তিনি দীর্ঘদিন যাবৎ পেট ব্যথায় ভুগছিলেন। পারিবারিকভাবে চিকিৎসাও করানো হয়। কিন্তু ব্যথা কমেনি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের আড়ার সাথে গরু বাঁধার রশি গলায় বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় নিচে নামান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, নূর জাহান পেট ব্যথায় ভোগছিলেন। সম্ভবত ব্যথা সইতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্যথা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত