ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

দেশে মাথাপিছু আয় ছাড়াল ২ হাজার ডলার

দেশে মাথাপিছু আয় ছাড়াল ২ হাজার ডলার
নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ৬৪ মার্কিন ডলার। করোনার অর্থবছরে তার আগের অর্থবছরের চেয়ে ১৫৫ ডলার মাথাপিছু আয় বেড়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে দুই হাজার ৬৪ ডলার। মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। এদিকে ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। করোনার কারণে সারাবিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি তলানিতে নেমেছে। বাংলাদেশেও এর প্রভাব তীব্রভাবে পড়েছে। ফলে প্রতিবছর জিডিপির আকার বাড়তে থাকলেও এ বছর কমেছে। বিদায়ী অর্থবছরে তার আগের বছরের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তারপরও বাংলাদেশের এ অর্জন ইতিবাচক, যা বিশ্বের অনেক দেশের পক্ষেই অর্জন করা সম্ভব হবে না।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

দেশে মাথাপিছু আয় ছাড়াল ২ হাজার ডলার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত