বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যার প্ররোচনায় একজন গ্রেফতার

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যার প্ররোচনায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আত্মহত্যার প্ররোচনায় মঙ্গলবার রাতে প্রেমিক জিহাদ সরদারসহ ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে স্কুল ছাত্রীর মা। মামলার প্রধান আসামীকে পুলিশ গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে আজ বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও মামলার তদন্তকারী অফিসার এসআই শাহজাহান জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের জহির শাহ’র মেয়ে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মহিমা আক্তার (১৪)। তার সাথে পার্শ্ববর্তী বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের আক্কেল সরদারের ছেলে জিহাদ সরদার (২০) ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী মহিমা জিহাদ সরদারের প্রেমের প্রস্তাব প্রতাখ্যান করে। এরপর থেকে জিহাদ ও তার বন্ধুরা মিলে স্কুল ছাত্রীকে বিভিন্ন ধরণের অশ্লীল কথা ও হুমকি দিয়ে আসছিলো। বখাটে জিহাদ ও তার বন্ধুদের কথা সহ্য করতে না পেরে গত ৭ জুলাই স্কুল ছাত্রী মহিমা আক্তার আত্মহত্যার পথ বেছে নেয়। এঘটনায় স্কুলছাত্রী মহিমা আক্তারের মা সাবিনা বেগম বাদী হয়ে মঙ্গলবার (১১-০৮-২০২০) রাতে জিহাদ সরদারকে প্রধান আসামী করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮।

এব্যাপারে মামলার বাদী সাবিনা বেগম সাংবাদিকদের বলেন, জিহাদ সরদারের কারণে আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই জিহাদ সরদারের বিচারের জন্য আমি মামলা দায়ের করেছি। আমার মেয়ের মত আর যেন কোন মেয়ের জীবন দিতে না হয়।এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জিহাদ সরদারকে গ্রেফতার করে আসামীকে বুধবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com