বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
কুড়িগ্রামে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

কুড়িগ্রামে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর ছোটবোন সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে প্রভাষক দুুলাভাই উধাও হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১৬ আগষ্ট) কিশোরপুর গ্রামে। স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা ওই দিন রাতে থানায় সাধারন ডায়েরী করেছেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর পূর্বে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দলবাড়ির পাড় গ্রামের ফুল সরকারের পুত্র আনারুল ইসলাম (৩৫) এর সাথে একই উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর (নাটির খামার) গ্রামের মহিউদ্দিনের কন্যা লাইলী বেগমের বিবাহ হয়। ঘরসংসার করাকালে তাদের ঘরে একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। সেই সুবাদে আনারুল ইসলাম শ্বশুর বাড়িতে যাতায়াত করতো। এ সময় দুলাভাই শ্যালিকা ছালমা আক্তার রুমির (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

এদিকে প্রায় দেড় মাস পূর্বে একই ইউনিয়নের হোকডাঙ্গা দালারপাড়া গ্রামের আবু তালেব ব্যাপারীর পুত্র রেজাউল করিম দুখুর সাথে ছালমা আক্তার রুমির বিবাহ হয়। এরপর গত এক সপ্তাহ পূর্বে ছালমা তার পিত্রালয়ে আসেন। সেখানে অবস্থান করা কালীন রোববার (১৬ আগষ্ট) বিকালে প্রেমের সম্পর্কের সুবাদে দুলাভাই তার বিবাহিতা শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় মেয়ের বাবা মহিউদ্দিন ওই দিন রাতে থানায় সাধারন ডায়েরী করেছেন। স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। শ্যালিকাকে নিয়ে উধাও হওয়া আনারুল ইসলাম গুনাইগাছ মহাবিদ্যালয়ের প্রভাষক পদে কর্মরত আছেন।

মেয়ের পিতা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, প্রায় সাড়ে তিন লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ বড় জামাতা আনারুল ইসলাম আমার ছোট মেয়ে সদ্য বিবাহিত ছালমা আক্তার রুমিকে নিয়ে অসৎ উদেশ্যে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দুই মেয়ের সংসার জীবন অনিশ্চিত পড়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই রাসেল জানান, এ ঘটনায় জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com