বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পারিবারিক কলহে স্ত্রী ও সন্তান হত্যা, স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহে স্ত্রী ও সন্তান হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি।

আজ বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ। তিনি পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে।

গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com