ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পারিবারিক কলহে স্ত্রী ও সন্তান হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি। আজ বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ। তিনি পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

পারিবারিক কলহে স্ত্রী ও সন্তান হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি। আজ বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ। তিনি পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত